রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র মো.মোস্তফা তারেক ওরফে সিয়াম (২৪) বুকের ব্যাথায় মারা গেছেন।বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।  নিহত সিয়াম ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং নড়াইল জেলার বাসিন্দা ছিল।  

এসব তথ্য নিশ্চিত করেন নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বমনয়ক আল জকি হোসেন। তিনি বলেন, বিকেলে বিশ্ববিদ্যালয়ে মাঠে ফুটবল খেলে সিয়াম। একপর্যায়ে তার বুকে ব্যাথা দেখা দেয়। এরপর মাঠ থেকে সে উঠে চলে আসে। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্ররা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মরদেহ নিয়ে যায়।    

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit