সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

গণহত্যা মামলায় পুলিশের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : জুলাই-আগস্টের গণহত্যায় দায়ের করা মামলা ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।

আজ বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তার বিরুদ্ধে ১৫০ জন মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।

আন্দোলনের সময় মিরপুর অঞ্চলের ডিসি থাকা অবস্থায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগ রয়েছে।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit