মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
আজকের বোনা বীজেই আগামীর ফসল ফলবে বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া হানিয়া-সজল কারোর সঙ্গেই আমার বন্ধুত্ব নেই: মাহিরা খান জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

আমি ফ্যাসিস্ট নই, আসল ফ্যাসিস্ট কমলা: ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন জমে উঠছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একে অপরের দিকে সমালোচনার তীর ছুঁড়ছেন। সম্প্রতি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে অভিহিত করেন কমলা। এবার ট্রাম্পও একই তীর ছুঁড়লেন তার দিকে। তিনি বলেন, আসল ফ্যাসিস্ট হচ্ছেন কমলা।

সোমবার জর্জিয়ায় এক নির্বাচনি প্রচারে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের। 
এ সময় তিনি বলেন, তাকে নাৎসি বলা হলেও তিনি নাৎসির উল্টোদিকে রয়েছেন।
নির্বাচনি প্রচারে ট্রাম্প বলেন, ‘নির্বাচনি প্রচারে নতুন এক কথা খুঁজে পেয়েছেন কমলা হ্যারিস। কেউ তাকে ভোট না দিলেই তিনি বলে বসেন, ওই ব্যক্তি নাৎসি।’ কিন্তু ট্রাম্পের এই দাবি পুরোপুরি সত্য নয়। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই কথা বলেননি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন সে কথাই বলছে। 
স্থানীয় সময় গত বুধবার পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টিতে একটি অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট বলে মন্তব্য করেন কমলা হ্যারিস। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের কাছে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে জানতে চায় সিএনএন। তাকে প্রশ্ন করা হয়, ট্রাম্পকে তিনি ফ্যাসিস্ট মনে করেন কিনা।
ওই প্রশ্নে হ্যারিস বলেন, ‘হ্যাঁ আমি মনে করি। আমি বিশ্বাস করি, ট্রাম্প একজন ফ্যাসিস্ট। আমি এটাও বিশ্বাস করি, যারা তাকে সবচেয়ে ভালো চেনেন, তাদেরও এ বিষয়ে বিশ্বাস করা উচিত।’  
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট। এ অবস্থায় শেষ দিকের প্রচারে এসে হ্যারিস ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করা বাড়িয়ে দিয়েছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অসংলগ্ন এবং মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে দাবি করেছেন। এর জবাবও দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit