সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার

বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : সেরা ক্লাব হিসেবে ঘোষণা করা হলো রিয়াল মাদ্রিদের নাম। ব্যালন ডি’অর অনুষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে গত মৌসুমের সাফল্য চিত্র তুলে ধরা হলো দলটির। কিন্তু পুরস্কার নেওয়ার কেউ নেই। রিয়াল মাদ্রিদের কেউ যে আসেনি ব্যালন ডি’অর অনুষ্ঠানে! ‘ফ্রান্স ফুটবল’-এর আয়োজিত অনুষ্ঠান আগেই বয়কট করেছে মাদ্রিদের ক্লাবটি।

এবারের ব্যালন ডি’অর জয়ে ফেভারিট ধরা হচ্ছিল ভিনিসিয়ুস জুনিয়রকে। কিন্তু অনুষ্ঠানের আগে রিয়াল মাদ্রিদ জানতে পারে, পুরস্কারটি জিতছেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিজয়ী নির্ধারণের মানদণ্ড সঠিকভাবে প্রয়োগ না হওয়ায় ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় রিয়াল।
রিয়াল মাদ্রিদ নাকি জানতে পেরেছে এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন রোদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও স্পেনের জার্সিতে ইউরো জয়ের কারণে স্প্যানিশ মিডফিল্ডারের হাতে উঠতে যাচ্ছে পুরস্কারটি। যদি এই মানদণ্ডে রোদ্রি ব্যালন ডি’অর জেতেন, তাহলে পুরস্কারটি দানি কারভাহালের জেতা উচিত বলে মনে করেছে রিয়াল। কারণ ডিফেন্ডার কারভাহাল রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতার পাশাপাশি স্পেনের হয়ে ইউরোও জিতেছেন।  
বার্তা সংস্থা এএফপিকে মাদ্রিদের ক্লাবটি জানিয়েছিল, মানদণ্ডের বিচারে ভিনিসিয়ুস জুনিয়রকে যদি ব্যালন ডি’অর না দেওয়া হয়, তাহলে সেই মানদণ্ডের বিবেচনায় পুরস্কারটি পাওয়া উচিত দানি কারভাহালের।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit