মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পালনের আহ্বান পরিবেশ উপদেষ্টার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাপী ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি উন্নত দেশগুলোকে তাদের জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তিগত সহায়তার প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সহায়তার প্রতিশ্রুতি পালন করার এখনই সময়।

আজ সোমবার সন্ধ্যায় ঢাকার গুলশানে ইউরোপীয় ইউনিয়নের আয়োজিত কপ২৯ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। ইইউ’র এ অভ্যর্থনার মূল লক্ষ্য ছিল কপ২৯ সম্মেলনের আগে বিভিন্ন দেশ ও অংশীজনের মধ্যে সহযোগিতা জোরদার করা।

উপদেষ্টা রিজওয়ানা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অসমতাপূর্ণ জলবায়ু চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণে সামান্য অবদান রেখেও জলবায়ুর নেতিবাচক প্রভাব বহন করছে। তাই জলবায়ু পরিবর্তনের সম্মুখযোদ্ধা দেশগুলোর বাস্তবতা অনুধাবন করে ন্যায়সংগত সমাধানের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের সহনশীলতার সাথে বৈশ্বিক সহায়তার সঠিক ও টেকসই সমন্বয় হওয়া উচিত। এছাড়াও তিনি বলেন, তার সরকার জলবায়ু কর্মে যুবসম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কাজ করছে।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার অনুষ্ঠানে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতায় সক্রিয় ভূমিকা এবং গ্লোবাল ক্লাইমেট রেজিলিয়েন্স নেটওয়ার্কে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূত, পরিবেশ সচিব, আন্তর্জাতিক প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, পরিবেশ সংশ্লিষ্ট অংশীজন এবং যুব জলবায়ু কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি ন্যায়সংগত জলবায়ু সমাধানের প্রয়োজনীয়তার আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়। এই অভ্যর্থনা অনুষ্ঠানে কপ২৯-এ তাৎক্ষণিক পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে সুরক্ষিত করার আহ্বান জানানো হয়।

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit