সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

র‌্যাবের সাবেক ডিজিসহ ৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : রোববার (২৮ অক্টোবর) নিহত শফিনের বাবা জয়পুরহাট সদরের চকমোহন গ্রামের নজরুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন। ওই দুজন ছাড়াও অন্য আসামিরা হলেন: জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের মেজর হাসান আরাফাত, ডিএডি মো. ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‌্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট র‌্যাব সদস্যরা শাফিনকে গ্রেফতার করেন। একমাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলাল সাংবাদিকদের জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন। পুলিশ সুপার আবদুল ওয়াহাব মোবাইল ফোনে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit