মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

গাজায় এক বছরে নিহত ৪৩ হাজার ফিলিস্তিনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকাটিতে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৪৩ হাজার ২০ জন মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ লাখ ১ হাজার ১১০ জন। 

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এরমধ্যে গত ৪৮ ঘণ্টায় ৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও ২৭৭ জন। গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের এ হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে চলা এ হামলায় নিহতের অধিকাংশই নারী ও শিশু।
 
এক বছরেরও বেশি সময় ধরে চলা এ ইসরাইলি বর্বরতা বন্ধের লক্ষ্যে কাজ করছে বেশ কয়েকটি দেশ। সবশেষ রোববার রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, ‘আমরা কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চারজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার জন্য গাজা উপত্যকায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম।

তারপর ১০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ছিল।’কিন্তু মিশরের এই দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের বেশিরভাগ মন্ত্রী সমর্থন করলেও, নেতানিয়াহুর বিরোধিতায় তেল আবিব তা প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু বলেছেন, হামলার মধ্যেই আলোচনা চলবে। ইসরাইলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে এই তথ্য।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit