মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

জয়পুরহাটে ক্রসফায়ারের ৮ বছর পর সাবেক আইজিপি ও পুলিশ সুপার সহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮৮ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : ২০১৬ সালে র‌্যাব হেফাজতে জয়পুরহাটে (ক্রসফায়ারে) শাফিনুর ইসলাম শাফিন হত্যার অভিযোগ এনে আদালতে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জেলা ও দায়রা জজ মজিবুর রহমান ২৫ জনের মধ্যে র‌্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহম্মেদ ও জয়পুরহাটের তৎকালীন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামসহ প্রথম ৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

রবিবার নিহত শফিনের পিতা জয়পুরহাট সদর উপজেলার চকমোহন গ্রাামের নজরুল ইসলাম এ মামলা দায়ের করেন। ওই দু’জন ছাড়াও অন্য আসামিরা হলেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের তৎকালীন অধিনায়ক মেজর হাসান আরাফাত, ডিএডি ফিরোজ আলী খান, এসআই এনামুল হক, ডিএডি মাহফুজার রহমান, সদর থানার এসআই দেবাশীষ নন্দী, র‌্যাবের নায়েক হাবিবুর রহমান ও কনষ্টেবল মেহেদী হাসান।

অভিযোগ সূত্রে জানা গেছে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর রাত ন’টার দিকে ঢাকার উত্তরা থেকে তৎকালীন জয়পুরহাট র‌্যাব সদস্যরা শাফিনকে গ্রেফতার করে। একমাস পর ওই বছরের ২৫ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে জয়পুরহাট সদর উপজেলার দাদরা জন্দিগ্রামের হেলালের পরিত্যক্ত চাতালে তাকে গুলি করে হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান হেলাল জানান, ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আদালত প্রথম ৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপারকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আদালতকে অবহিত করার আদেশ দেন। এব্যাপারে জয়পুরহাট পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit