শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লজ্জাবতী গাছের রহস্য কী?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

স্বাস্থ্য সময় ডেস্ক : এটি এক ধরনের কাঁটাযুক্ত উদ্ভিদ। অন্যান্য গাছের চেয়ে এ গাছ অনেক বেশি স্পর্শকাতর হয়ে থাকে। যার কারণে এ গাছ স্পর্শ করার সঙ্গে সঙ্গে এর পাতা অনেকটাই নেতিয়ে পড়ে।

কেন এমনটা হয়? ভূপেন্দ্রনাথ সান্যালের উদ্ভিদবিজ্ঞান বই থেকে জানা যায়, লজ্জাবতী গাছের পাতার গোড়া পানি ও খনিজ পদার্থে পরিপূর্ণ থাকে। এ অবস্থায় পাতা কেউ ছুঁয়ে দিলে সেটি সংকুচিত হয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে। কারণ স্পর্শ থেকে গাছে এক ধরনের তড়িৎ প্রবাহ ছড়িয়ে পড়ে। এ তড়িৎ প্রবাহের কারণে পাতার গোড়ায় থাকা পানি ও খনিজ বের হয়ে আসে।
 
ভূপেন্দ্রনাথ সান্যালের উদ্ভিদবিজ্ঞান বই থেকে আরও জানা যায়, পাতার গোড়া থেকে পানি ও খনিজ বের হয়ে আসার কারণে লজ্জাবতীর কাণ্ড বা শাখাগুলো আর  সোজা থাকতে পারে না। যে কারণে নুয়ে পড়ে। যে কারণে মানুষ মনে করে, লজ্জাবতী গাছ ভীষণ লাজুক।
 
আপনি জানেন কি লজ্জাবতী গাছ শুধু লাজুকই নয়, এর আছে অসংখ্য গুণও। লজ্জাবতীর বোটানিক্যাল নাম মিমোসা পুডিকা। আয়ুর্বেদ শাস্ত্রে এর নানামুখী উপকারিতার কথা উল্লেখ রয়েছে।
 
যেমন কফ দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়া, যেকোনো প্রদাহ, জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠ কিংবা যোনি রোগ থেকে মুক্তি পেতে লজ্জাবতী গাছের  ব্যবহার করা হয়।
 
শ্বাসকষ্ট, আলসার, অর্শ বা পাইলস, পেট ফাঁপা, বদহজম, যেকোনো ক্ষত সারাতে এ গাছের রস ভীষণ কাজে দেয়। এসব সমস্যার সমাধান পেতে ৫ মিলি পরিমাণ লজ্জাবতী পাতার পেস্ট সেবন করতে পারেন।
 
যাদের দাঁত ও মাড়িতে ক্ষত আছে তারা ২০ সেমি লম্বা লজ্জাবতী গাছের মূল পরিষ্কার করে পানিতে ১৫ মিনিট সিদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করুন। এ অভ্যাসে দাঁত ও মাড়ির ক্ষতও নিমিষে দূর হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit