সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

রানা প্লাজার মালিক সোহেলের জামিন স্থগিতই থাকছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুসহ আরও অসংখ্য আহত হওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিনের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত রেখে জামিন প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে আদেশ দিয়েছে আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষের আবেদনে সোমবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।

এর আগে ২ অক্টোবর সোহেল রানাকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের ভয়াবহ ঘটনা ঘটে। ওই ঘটনায় ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন ১ হাজার ১৬৯ জন।

ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে ভবন মালিক সোহেল রানাকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকে তিনি ওই ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন।

বিচারিক আদালতে ওই মামলার বিচার কার্যক্রম চলছে।

কিউএনবি/অনিমা/২৮ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit