মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

বিজয়ী হয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন তাবিথ আউয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে ভূমিধস বিজয়ের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আউয়াল।

শনিবার (২৬ অক্টোবর) রাতে গুলশানের ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় তাবিথ আউয়ালের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করেন বেগম খালেদা জিয়া।

এর আগে, শনিবার অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। এতে ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

নির্বাচিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান তাবিথ।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি জানাতে চাই, দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। যিনি আমাদের শুরু থেকে পরামর্শ এবং সাহস দিয়ে আসছেন, যাতে ফুটবলের মাধ্যমে আমরা বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করতে পারি। একই সঙ্গে ফুটবলকে দলীয়করণ না করি সেই পরামর্শও তিনি দিয়েছেন।’

প্রসঙ্গত, ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহ-সভাপতি ছিলেন তাবিথ। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মহিউদ্দিন মহির সঙ্গে ৬৫-৬৫ ভোটে ড্র হয়। এরপর পুনরায় ভোট হলে ৬৭-৬৩ ভোটে হেরে যান তাবিথ।

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit