মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মারুফের ছয় উইকেট, জাতীয় লিগেও রান পাননি জাকির

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ শুরু হয়েছে। শনিবার খুব বেশি রানের দেখা মেলেনি। ছয় উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন তরুণ পেসার মারুফ মৃধা। ইয়াসির আলি চৌধুরী হাফ সেঞ্চুরি পেয়েছেন, চট্টগ্রাম টেস্টের দলে থেকেও জাতীয় লিগে খেলতে নামা জাকির রান পাননি।  

বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা মেট্টোর মুখোমুখি হয় রাজশাহী। এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে স্রেফ ৭৭ রানে অলআউট হয়েছে রাজশাহী। প্রথম দিনের শেষ অবধি ৫ উইকেট হারিয়ে ঢাকা মেট্টোর রান ১৩৮।  

ঢাকা মেট্টোর হয়ে এই ম্যাচে আলো ছড়িয়েছেন মারুফ মৃধা ও আনিসুল ইসলাম। তাদের দাপটে ২৮ ওভার ২ বল খেলেই অলআউট হয়ে গেছে রাজশাহী। ১১ ওভার ২ বল হাত ঘুরিয়ে ২২ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন মারুফ।  

৬ ওভারে ১০ রান দিয়ে তিন উইকেট নেন আনিসুল, বাকি একটি উইকেট পেয়েছেন আবু হায়দার রনি। রাজশাহীর ব্যাটারদের মধ্যে তিনজন ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পারেন। ১৭ বলে দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মোহর শেখ, সাব্বির হোসেন ও এসএম মেহরব দুজনেই করেন ১৩ রান।  

প্রথম ইনিংসে সুবিধা করতে পারেনি ঢাকা মেট্টোও। ৪১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। ১০১ বলে ৩৭ রান করে এখন অপরাজিত আছেন শামসুর রহমান শুভ, ৩৩ বলে ৩২ রান করে আউট হয়ে গেছেন আমিনুল ইসলাম বিপ্লব।

একাডেমি মাঠে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছে সিলেট বিভাগ। এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে গেছে চট্টগ্রাম। পরে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করেছে সিলেট।

চট্টগ্রামের হয়ে এ ম্যাচে রান পেয়েছেন ইয়াসির আলি চৌধুরী। ৯১ বলে ৭৩ রান করে আবু জায়েদ রাহীর বলে এলবিডব্লিউ হন তিনি। ৪২ বলে ৩৪ রান আসে পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। সিলেটের হয়ে তিন উইকেট করে নেন তোফায়েল আহমেদ ও রেজাউর রহমা রাজা।  

সিলেটের ব্যাটাররা অবশ্য সুবিধা করতে পারছেন না। এখন অবধি ৮২ বলে সর্বোচ্চ ২৭ রান করে আউট হয়ে গেছেন অমিত হাসান। ৫০ বলে ১৭ রান করে আসাদুল্লাহ আল গালিব ও ২৮ বলে ২১ রান করা নাসুম আহদমেদ দলটির পক্ষে দ্বিতীয় দিন শুরু করবেন। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে থেকেও এনসিএল খেলতে নামা জাকির ১৭ বলে ১৩ রান করে আউট হয়ে গেছেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit