মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর বোচাগঞ্জ বিএনপির ইফতার মাহফিলে পিনাক চৌধুরী -এমপি নির্বাচনে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী ইরানি হামলার নিন্দা জানাল সৌদি-আমিরাত উলিপুরে সংবাদকর্মীদের সাথে এডভোকেসি ক্যাম্পেইন স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী সিরিজ হারের পর নির্বাচক কমিটিকে ধুয়ে দিলেন আফ্রিদি

একজন হজযাত্রীও পেল না ১২৪ এজেন্সি, ব্যবস্থা নেয়ার ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : একজনও হজযাত্রী না পাওয়া ১২৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছে ধর্ম‌ মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে ওই ১২৪ হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয় হিজরি ১৪৪৬/২০২৫ সালের হজের জন্য মোট ৮৯১টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করে। প্রকাশিত তালিকার শর্তাবলি ১(ঝ) এর শর্ত নিম্নরূপ-প্রকাশিত তালিকার কোনো এজেন্সি হজ ২০২৫ মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে সেই এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের হজের জন্য গত ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। কিন্তু অনুমোদিত তালিকায় প্রকাশিত হজ এজেন্সিগুলোর মধ্যে ১২৪টি হজ এজেন্সির কোনো প্রাক-নিবন্ধিত বা প্রাথমিক নিবন্ধিত হজযাত্রী নেই।

এ অবস্থায় ১২৪টি হজ এজেন্সিকে দ্রুত হজযাত্রী প্রাক-নিবন্ধন বা প্রাথমিক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে হজের প্রাথমিক নিবন্ধন। ৩০ অক্টোবর ঘোষণা করা হবে হজ প্যাকেজ।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। সবশেষ শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮ হাজার ৩৩৪ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit