সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

ভারতকে এক যুগ আগের দুঃস্মৃতি মনে করিয়ে হারাল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোটস ডেস্ক : ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয় করেছে নিউজিল্যান্ড। ভারতের মাটিতে প্রথমবার স্বাগতিকদের হারিয়ে দিয়েছে টম ল্যাথামের দল। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ৮ উইকেটে জয়ের পর এবার পুনেতে ১১৩ রানে বিজয়কেতন উড়িয়েছে কিউইরা।

ভারতের তিন স্পিনার সুন্দর-জাদেজা-অশ্বিন মিলে কিউইদের ৯ উইকেট ভাগ করে নেন, অন্যটি ছিল রানআউট। স্পিনারদের মধ্যে ৪ উইকেট পান সুন্দর। জাদেজা ৩ ও অশ্বিন ২ উইকেট ঝুলিতে পুরেছেন।

৩৫৯ রানের লক্ষ্য পেয়ে শুরু থেকেই চাপে ছিল ভারত। সিরিজ হারের শঙ্কা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুধু ওপেনার যশস্বী জয়সওয়াল-ই যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। ৬৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৭ রান করেছেন এসেছে তার ব্যাটে।

দলের অন্য ব্যাটারদের মধ্যে ফিফটির কাছাকাছি যেতে পেরেছেন কেবল রবীন্দ্র জাদেজা। শেষদিকে মাটি কামড়ানো ৪২ রানের ইনিংস খুব একটা কাজে আসেনি। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া মিচেল স্যান্টনার দ্বিতীয় ইনিংসেও ভারতের ত্রাস হয়েছে। ১০৪ রান খরচায় তুলে নিয়েছেন ৬ উইকেট।

তার বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা। ঘরের মাঠে সবশেষ ২০১২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। সেই হারের প্রায় ১২ বছর পর আবার নিজেদের আঙিনায় টেস্ট হারলেন রোহিত শর্মারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit