বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দৌলতপুরে জেলা কৃষক দলের নেতার মৃত্যু বার্ষিকী পালন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জেলা কৃষক দলের নেতা মেহেদী হাসান সাকবরের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাইস্কুল মাঠে স্মরণ সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য প্রয়াত মেহেদী হাসান সাকবরের সহধর্মিনি সুরাইয়া খাতুন কাজলীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর বিএনপি’র সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন, দৌলতপুর বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমখু। স্মরণ সভায় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। স্মরণ সভা একপর্যায়ে জনসভায় রুপ নেয়।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন বলেন, ২০২৩ সালের ২৫ শে অক্টেবর রাতে খুনি হাসিনা সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কুষ্টিয়া জেলা শাখার অন্যতম নেতা মেহেদী হাসান সাকবর সেদিন শাহাদৎ বরণ করেছিল। আজ মুক্ত মানুষের সভা করার যে সুযোগ সৃষ্টি হয়েছে সাকবর ভাইয়ের রক্তের বিনিময়ে এই সুযোগ হয়েছে। তাই আমি বলতে চাই সাকবর ভাইয়ের হত্যাকান্ডের বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit