শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের হালিশহর বিএনপি’র  বিক্ষোভ! 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক : চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আবারও প্রোপাগান্ডা  নিয়ে  দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন হালিশহর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির ।দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার’ বিরুদ্ধে শুক্রবার  (২৫ অক্টোবর) বিকেলে  হালিশহরে বিক্ষোভ কর্মসূচিতে তিনি  এ মন্তব্য করেন। সম্প্রতি সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে হালিশহর থানা বিএনপির উদ্যোগে, চট্টগ্রাম-১০ আসনের সাবেক এম পি ও মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের নির্দেশে হালিশহর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহীন আহম্মেদ কবিরের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি  এইছ ক্লাব মোড়  থেকে শুরু হয়। এসময় নেতাকর্মীরা ‘ছাত্র-জনতার রক্ত, বৃথা যেতে দেবো না, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি হালিশহরের বিভিন্ন রোড ঘুরে ওয়াপদা মোড়ে  শেষ হয়। এতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ, জিয়া মঞ্চের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে হালিশহর ওয়াপদা মোড়ে  সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির  বলেন, “আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে  দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।এলাকায় যেন কোন সন্ত্রাস, চাঁদবাজ ও মাদক কারবারির  ঠিকানা না হয় সেইজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখারও আহবান জানাই।”বিভিন্ন ইস্যু কে কেন্দ্র করে কোন অপশক্তি যেন সাধারণ  মানুষের জান-মালের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপির  নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এই সময় আরও উপস্থিত ছিলেন  বিএনপি নেতা মো:ফিরোজ, মো: দিদার, যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন  মহানগর যুবদলের সাবেক  নেতা মিজানুর রহমান দুলাল, আতাউর রহমান লিটন,  মো: সাইফুল, মো: পায়েল, মো: মাসুম, মো: জুয়েল, মো: করিম, মো: ইয়াসিন বাবু, মো: জনি, মো: সোহেল, হালিশহর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক রায়হান, ছাত্রদল নেতা মো: নুর উদ্দিন, সম্রাট মাহমুদ, মিনহাজ উল্ল্যাহ,জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মো: রাশেদ, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর সহ সাধারণ সম্পাদক মো: হিরা, জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মো: মিজান, জিয়া মঞ্চ হালিশহর থানা সদস্য সচিব মো: ইসমাইল হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit