সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ঘূর্ণিঝড় ‘দানা’, বরগুনায় ১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় ‘দানা’র ঝড়ো বাতাসে গাছ চাপা পড়ে বরগুনায় আশ্রাফ আলী নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ ঝড়ো হাওয়ায় বেতাগী উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আশ্রাফ আলী (৬১) বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওয়ানা হন আশ্রাফ আলী। এ সময় ঘূর্ণিঝড় দানার প্রভাবে হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে একটি চাম্পল গাছ ভেঙে পড়ে তিনি চাপা পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে বেতাগীতে হঠাৎ ঝড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ে আশ্রাফ আলী নামক একজনের মৃত্যুর খবর পেয়েছি।

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit