বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দুই দশক পর ইরাক থেকে বিদায় নিল মার্কিন সেনারা ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল? বাড়লো স্বর্ণের দাম মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা আল মানসুরি পর্যটন খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর গলায় ফাঁস দিয়ে সন্তানকে হত্যা চেষ্টা, ভিডিও পাঠান প্রবাসী স্বামীর কাছে ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কার হয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী: রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকালে

মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  নিহত আল আমিন সিফাত (১২) উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।    

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেন ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো.ইয়াকুব মিয়া। তিনি বলেন, বিকেল সোয়া ৩টার দিকে মাদরাসা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর সিফাত তার সহপাঠীদের সাথে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে মাদরাসা থেকে বের হয়।

যাত্রা পথে সে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় পৌঁছলে মাইজদী থেকে কালিরহাট মুখি বেপরোয়া গতির একটি নসিমন তাকে তার সাইডে এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হয়ে সিফাত ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ঘাতক নসিমন চালক ও তার গাড়িকে সনাক্ত করে। ঘটনার পর থেকে ওই চালক পলাতক রয়েছে।    

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম চৌধুরী জানান, নসিমন চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।  
 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit