বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দ্রুতই একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন : ডা. জাহিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য দ্রুতই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে দেশ একটি যুব সন্ধিক্ষণে আছে। সামনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাড. আফসার আহম্মদ সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জাহিদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে আর কারা আসবে না। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি ধরনের সংস্কার চায়। সংস্কার মানে হলো, যে সমস্ত দলীয়করণ হয়েছে সেগুলো ঠিক করতে হবে। সব দলমতের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষ এই মহূর্তে এটাই চায়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit