বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

বৃষ্টির দিনে কী খাবেন?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দুদিন ধরেই অবিরাম বৃষ্টি। আর ভোজনরসিক বাঙ্গালীর কাছে বৃষ্টি মানেই দিনভর এটা ওটা ভাজাভুজি খাওয়া। আসুন জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে ভাজাভুজি ছাড়াও আর কী কী খাওয়া যেতে পারে।

নুডলস : বৃষ্টির দিনে ঝটপট রান্না করে খাওয়া যায় এমন তালিকায় প্রথমেই আছে নুডলস। বৃষ্টির ঠাণ্ডা আবহাওয়াতে গরম-গরম নুডলস খেতে কার না ভালো লাগে। সকালের নাস্তায় বানিয়ে নিতে পারেন স্যুপি নুডলস অথবা শুধু তেলে ভাজা কিংবা সেদ্ধ নুডলস।

খিচুড়ি : বৃষ্টি আর খিচুড়ি যেন একে অন্যের পরিপূরক। সঙ্গে যদি থাকে ইলিশ ভাজা, আলু ভর্তা তাহলে তো কথাই নেই। ভর্তা করা ঝামেলা মনে হলে একটা ডিম ভেজে নিন, জমে যাবে দুপুরের খাবার।

পাকোড়া : মুচমুচে পাকোড়ার খেতে পারেন বৃষ্টি দিনের বিকেলে বা সন্ধ্যায়। পাকোড়া ভীষণ মজার ও সুস্বাদু। পাকোড়ার সঙ্গে খানিকটা টমেটো কেচাপ কিংবা চাটনি হলে মন্দ হয় না।

চা : পাকোড়ার সঙ্গে চাই গরম চা। সঙ্গে একটু পেঁয়াজ-মরিচ-চানাচুর-সরিষা তেল দিয়ে মুড়ি মাখা হলে কিন্তু বৃষ্টির বিকেল বা সন্ধ্যাটা বেশ জমে ওঠে। অনেকেই গ্রিন টি বা আদা চা পান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। দুধ চা টা এড়িয়ে যাওয়ায় ভালো। চায়ে রয়েছে অনেক বেশি অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে রাখে চনমনে।

স্যুপ : বৃষ্টির দিনের শীতল আবহাওয়াতে উষ্ণতা জোগাতে খেতে পারেন স্যুপ। এটি পুষ্টিগুণে ভরপুর। এক্ষেত্রে বেছে নিতে পারেন চিকেন, মাশরুম, ডিম ও সবজি দিয়ে তৈরি বিভিন্ন স্যুপ। ডিনার হিসেবে স্যুপটা যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু।

পপকর্ন : সারাদিন খাওয়া দাওয়া শেষে রাতে মুভি দেখতে বসলে সবারই মনটা ছটফট করে কিছু একটা চিবোনোর জন্য। এক্ষেত্রে খুব ভালো আইটেম পপকর্ন। সাধারণত, ভুট্টা থেকে তৈরি হয় পপকর্ন। এই শস্যে আঁশ বা ফাইবারের পরিমাণ যেমন বিশি তেমনি আছে নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদান।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit