মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

মুচলেকায় মুক্তি ২৮ শিক্ষার্থীর, মামলা ৬০ জনের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর এইচএসসি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ এবং সংশোধনের দাবিতে বুধবার সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এ ঘটনায় আটকের মধ্যে ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শাহবাগ থানায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সমকালকে বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুর অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ২টা ৫০ মিনিটে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করে তারা। এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস; মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেন। এসময় তাদের লাঠিপেটাও করা হয়।

পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ বলছেন, সাবজেক্ট ম্যাপিংয়ে ভুল করায় তাদের ফল খারাপ হয়েছে। কারো দাবি খাতা হারিয়ে ফেলায় বা পুড়ে যাওয়ায় তাদের ফল খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে কেউ কেউ সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানাচ্ছেন। কারো কারো দাবি বৈষম্যহীন ফল।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা সাবজেক্ট ম্যাপিংয়ের নানা অসঙ্গতি দেখছেন। সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বেশিরভাগ বিষয়ে সাবজেক্ট ম্যাপিং পেলেও অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বৈষম্যমূলক ফল পেয়েছেন।

শিক্ষার্থীরা আরও বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit