মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

খুলনায় শুরু ঝড়-বৃষ্টি, ঝুঁকিতে ১২ কিমি বাঁধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : খুলনায় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সকাল থেকে বৃষ্টি, বইছে হালকা ঝড়ো হাওয়া। এতে করে বিপদে পড়েছেন অফিসে যাওয়া ও স্কুলগামী শিক্ষার্থীরা। ঘূর্ণিঝড় দানার মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ৬০৪টি আশ্রয় কেন্দ্র ও তিনটি কিল্লা।

এসব আশ্রয়কেন্দ্রে তিন লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ থাকতে পারবে।

প্রস্তুত রয়েছে পাঁচ হাজারের অধিক স্বেচ্ছাসেবক। কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় পাঁচ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, ঔষধ, ও নগদ টাকা।

প্রস্তুত রয়েছে স্বাস্থ্য বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও পানি উন্নয়ন বোর্ড।

এছাড়া জেলার ৪টি উপজেলায় উপকূলীয় বেড়ীবাধের প্রায় ১২ কিলোমিটার বাধ দূর্বল রয়েছে। এই বাধগুলোর দিকে বিশেষ নজর রাখছে পানি উন্নয়ন বোর্ড।

ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় ১৫ জেলা এবং তৎসংলগ্ন দ্বীপ ও চরে স্বাভাবিকের চেয়ে ৩ ফুট বেশি পানি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit