রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

প্রাথমিকে সহকারী প্রধানশিক্ষক পদ সৃষ্টি, নিয়োগ পাচ্ছে ৯৫৭২ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টি হচ্ছে সহকারী প্রধান শিক্ষক পদ। নতুন সৃষ্টি হওয়া ৯৫৭২টি পদে আগামী ছয় মাসের মধ্যে জনবল নিয়োগ দেবে অধিদপ্তর।

যেসব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৫০এর বেশি, সেখানে একজন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় পদটি সৃষ্টিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি জানিয়ে ১৬ অক্টোবর চিঠি দিয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ হাজার ৫৬৬টি সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ প্রস্তাব যাচাই-বাছাই শেষে ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টির জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১ আগস্টের স্মারকের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য সহকারী প্রধান শিক্ষকের ৯ হাজার ৫৭২টি পদ সৃষ্টিতে কয়েকটি শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, ৯ হাজার ৫৭২ জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে আগামী ছয় মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

যেহেতু এটি নতুন পদ, তাই এ পদে নিয়োগের যোগ্যতা কী হবে, পরীক্ষা কীভাবে নেওয়া হবে, বেতন কত হবে—এসব বিষয় আমাদের প্রাথমিকের নিয়োগ নীতিমালায় অন্তুর্ভুক্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সেটি আবার জনপ্রশাসনে পাঠিয়েছে। শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈঠকের পর এ পদের নিয়োগবিধি চূড়ান্ত করা হবে।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit