বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

‘একজন খেলোয়াড় তো ৫০ বছর খেলবেন না’, সাকিবকে নিয়ে তাইজুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : তাইজুল ইসলামের সঙ্গে সাকিব আল হাসানের নামটা যেন জুড়ে আছে পুরোপুরিভাবে। সাকিব যখন খেলেছেন তখন, অথবা তিনি যখন খেলেননি তখনও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর সংবাদ সম্মেলনেও তেমনই হলো।  

তাইজুলের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এলেন সাকিব। এদিন দুইশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের কাছে প্রশ্ন ছিল, সাকিব না থাকা অবস্থায় এখন তারা কীভাবে মানিয়ে নেবেন?  তাইজুল তুলে ধরেছেন সেই বাস্তবতা।

তিনি বলেন, ‘প্রথম প্রশ্ন হচ্ছে আপনার সাকিব ভাই নাই, তাই তো। সাকিব ভাই ছাড়া যে আমি খেলিনি তা তো না। আমি থাকা পর্যন্ত অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলছি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতছি, সাকিব ভাই ছিলেন না, আমরা যখন নিউজিল্যান্ডের সঙ্গে এখানে ম্যাচ জিতছি; তখনও সাকিব ভাই ছিলেন না। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। ’

‘কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর; এটা আমাদের মেনে নিতেই হবে। আসলে কোনো সন্দেহ নেই উনি অনেক ভালো খেলোয়াড় ছিলেন। কিন্তু আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে। ’

‘আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে কী, অনেক কিছুই মুখে মুখে হয় আর কী। মুখে মুখে বিষয়টা হলো, অনেকে আছে খারাপ করেও অনেক সময় আছে ট্রল হতে হতে তারকা হয়ে গেছে। আবার অনেক ভালো করে তারকা হতে পারেনি। এরকম অনেক হয়েছে। আমি এটা মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া কোনো (উপায়) নেই। ’

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit