বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

চৌগাছায় ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় আহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ছোট ভাইয়ের দা’য়ের কোপে বড় নজরুল ইসলাম (৪৫) আহত হয়েছেন। আপন ছোট ভাইয়ের ধারল দা’য়ের কোপে তিনি গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন কয়ারপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম দক্ষিন কয়ারপাড়া গ্রামের মৃত হাসমত উল্লাহর ছেলে। আহত নজরুল ইসলাম ঢাকার একটি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নজরুল ইসলামের ছেলে সোলাইমান হোসেন ও স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইর মধ্যে এ সংঘর্ষ হয়। নজরুল ইসলামের ভাইয়েরা সকলেই আলাদা সংসারে বসবাস করেন। বাবার জমি জায়গা সমান করে সবাই ভাগ নিয়েছেন। কিন্তু ছোট ভাই রবিউল ইসলামের সাথে বাড়ির একটি পুকুর নিয়ে নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে পুকুরের পানি কেটে মাছ বের করে নেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও বাকবিতান্ডা হয়। স্থানীয় লোকজন তাদেরকে থামিয়ে দেন। এর পরে তার সেখান থেকে চলে যান।

পরে নজরুল ইসলাম মাঠ থেকে বাড়ি ফিরছিল। তিনি বটতলা নামক স্থানে পৌছালে তার ছোট ভাই রবিউল ইসলাম তার উপর হামলা করে। এ সময় রবিউল ইসলামের হাতে থাকা ধারল দা’ দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নজরুল ইসলাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চৌগাছা সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.সুরাইয়া পারভীন বলেন, তার শরীরে একাধিক স্থানে ধারল দা’য়ের আঘাত রয়েছে। বিশেষ করে তার ঘাড়ের আঘাত গুরুতর। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit