বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই কিউবায় হারিকেন ‘অস্কার’র আঘাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) সবশেষ তথ্য অনুসারে, রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় কিউবার গুয়ান্তানামো প্রদেশের বারাকোয়া শহরের কাছাকাছি স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি।

কিউবার আবহাওয়া বিভাগ আগেই পূর্বাঞ্চলে ‘অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির’ সতর্কবার্তা দিয়েছিল। অঞ্চলটিতে এরই মধ্যে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎ সংকটের কারণে পুরো দেশ খাদ্য, ওষুধ, জ্বালানি ও পানির ঘাটতিতে ভুগছে।
 
কিউবার বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পরপরই জাতীয় গ্রিডে ভয়াবহ বিপর্যয় দেখা দেয়। রোববার হারিকেন ‘অস্কার’ আঘাত হানার আগে ৪৮ ঘণ্টার মধ্যে চারবার গ্রিডে বিপর্যয় দেখা দেয়।
 
শনিবার কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বলেন, পূর্বাঞ্চলের কর্মকর্তারা জনগণ ও অর্থনৈতিক সম্পদের সুরক্ষার জন্য নিরলস কাজ করে চলেছেন।
 
কিউবায় আগে থেকেই প্রতিদিন ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট চলছিল। ঝড়ের কারণে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ বিদ্যুৎ সংকট মোকাবিলায় ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন এবং অপ্রয়োজনীয় সরকারি সেবা স্থগিত করা হয়েছে।
 
এই সংকটের জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য অবরোধকে দায়ী করেছেন কিউবান প্রেসিডেন্ট। এই অবরোধ দেশটির বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সংগ্রহে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit