বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

তুর্কি ইসলামী ব্যক্তিত্ব গুলেনের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি ইসলামী ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেন আর নেই। রবিবার (২০ অক্টোবর) মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

পেনসিলভানিয়ায় কার্ডিওভাসকুলার ছাড়াও বার্ধক্যজনিত কারণে ডিমেনশিয়াসহ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। 

গুলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের কট্টর সমালোচক ছিলেন। বিভিন্ন সময় নানা ইস্যুতে এরদোগানকে সমালোচনা করতে দেখা গেছে তাকে। 

ফেতুল্লা গুলেন গত ১৫ জুলাই ২০১৬ সালে তুরস্কে ভয়াবহ আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন। যেই আক্রমণে তুরস্কে ২৫২ জন নিহত হন ও ২৭০০ আহত হন।

সাম্প্রতিক সময়ে গুলেনকে নতুন ঠিকানায় দেখা গিয়েছিল। সংগঠনটির মধ্যে অন্তর্ঘাতের কারণে প্রধান বাসভবন থেকে সরিয়ে নেওয়া হয় তাকে। এর আগে দুই দশকেরও বেশি সময় ধরে পেনসিলভানিয়ার একটি বিস্তীর্ণ এস্টেটে বসবাস করতেন তিনি। যা সন্ত্রাসী গোষ্ঠীর সদর দফতর হিসাবে ব্যবহার হয়ে আসছিল।

কিন্তু এই বছরের মে মাসে, গুলেনের ভাগ্নে ইবুসেলেম গুলেন জানান, এফইটিও নেতাকে চেস্টনাট রিট্রিট সেন্টার থেকে একটি নতুন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে এবং এপ্রিল মাসে তাদের পুরনো কেন্দ্রটি খালি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit