বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ব্রিকস সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ২২-২৩ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ১৬তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আজ সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। পররাষ্ট্র সচিব আজ রাতে রাশিয়ার উদ্দেশে রওনা হবেন।

শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিব এবং অন্যান্য আমন্ত্রিত নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

জসিম উদ্দিনের আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা।

এই বছরের শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো, ‘ন্যায্য বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা।

ব্রিকস সম্মেলন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা এবং ব্রিকস উদ্যোগের অগ্রগতি মূল্যায়নের জন্য সদস্য দেশগুলোর নেতাদের একটি মঞ্চ প্রদান করবে।

এটি ব্লকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভবিষ্যতে সহযোগিতার জন্য সম্ভাব্য ক্ষেত্রগুলেও অন্বেষণ করে থাকে।

কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit