মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফিরলেন কামিন্স-হ্যাজলউড-লায়ন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ

দুই দিনের রিমান্ডে শাহরিয়ার কবির

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে যাত্রাবাড়ীতে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মাহাবুল ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মহাখালীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

পরে ছাত্র আন্দোলনের সময় কাজের মেয়ে লিজা আক্তারকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২৩ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit