মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

৩৬ বছর পর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ১৯৮৮ সালে ভারতের মাটিতে সবশেষ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ড। এরপর দীর্ঘদিন ভারতের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে জয়হীন ছিল কিউইরা। দীর্ঘ ৩৬ বছরের খরা কাঁটিয়ে অবশেষে ভারতের মাটিতে টেস্টে জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে সফরকারীরা।

বেঙ্গালুরু টেস্টে প্রথম দিনেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় নিউজিল্যান্ড। দুই কিউই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের তোপে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয় ভারত।

জবাবে রাচীন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৪০২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৭ বলে ১৩৪ রান করেন রাচীন। ৩৫৬ রানের লিড পায় কিউইরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়ায় ভারত।

৩৫৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শরফরাজ খান ও রিঝভ পন্থের ব্যাটে লড়াই করে ভারত। সেঞ্চুরি তুলে নেন শরফরাজ। তবে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন পন্থ।

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রানে অলআউট হয় ভারত। ১০৭ রানের পুঁজি পায় স্বাগতিকরা। শরফরাজ ১৯৫ বলে ১৫০ ও পন্থ ১০৫ বলে ৯৯ রান করেন। হেনরি ও উইলিয়াম নেন ৩টি করে উইকেট।

১০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রাচীন ও উইল ইয়ং এর ব্যাটে ভর করে ৮ উইকেটের জয় পায় কিউইরা। ইয়ং ৭৬ বলে ৪৮ ও রাচীন ৪৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

কিউএনবি/অনিমা/২০ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit