বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লো আউটসোর্সিং কর্মীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের আশ্বাসে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্টানের আউটসোর্সিং কর্মচারীরা। আজ শনিবার বিকালে রাজধানীর শাহবাগ মোড় ছাড়েন তারা।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টা থেকে চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আউটসোর্সিং কর্মীরা। এতে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে বিকেল সাড়ে ৩টায় বিক্ষোভকারীদের ৭ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বৈঠক শেষে আন্দোলনকারীরা জানান, প্রেস সচিব জানিয়েছেন, যতদ্রুত সম্ভব আমাদের দাবি আদায়ে কাজ করবেন। একইসঙ্গে ভবিষ্যতে আউটসোর্সিং কর্মচারীদের সঙ্গে বৈষম্য করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এসময় আন্দোলনের সমন্বয়ক মাহবুবুর রহমান আনিস জানান, ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহৎ আকারে রাজপথে নামা হবে।

উল্লেখ্য, সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিক কাজের বিরোধিতা করে আসছেন আউটসোর্সিং কর্মচারীরা। তারা চাকরিতে স্থায়ী করে সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান। একইসঙ্গে দীর্ঘ ৬ মাস যাবৎ বেতন না পাওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারী।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit