বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

১৭ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

লাইফস্টাইল ডেস্ক : 

ঘটনা
১৬৩০ – আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।

১৮৭১ – সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।
১৯০৩ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।
১৯০৫ – বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি।
১৯১৪ – গ্রিস ও এশিয়া মাইনরে প্রচণ্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।
১৯২৪ – হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
১৯৪৪ – ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৪৮ – আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকটবিষয়ক জাতিসংঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্নডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদি অধ্যুষিত এলাকায় ইহুদিবাদীদের হাতে নিহত হয়েছিলেন।
১৯৬২ – গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।
১৯৬৩ – জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রীকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবে সব দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো গণবিধ্বংসী অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় হন্ডুরাস।
১৯৭৪ – বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
১৯৮০ – নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।
১৯৮৩ – ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।
১৯৮৮ – সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
১৯৮৯ – যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া উত্তরাঞ্চলে প্রচণ্ড ভূমিকম্প হয়। অনেক সড়ক আর সেতু এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় । এই ভূমিকম্পে কমপক্ষে ২৭১ জনের মৃত্যু হয়। তা ছাড়া দুর্গত এলাকায় কমপক্ষে ৫০০ জন আহত।
১৯৯১ ‌ – উন্মুক্ত সোর্সকোডভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত
হয়।
১৯৯১ – এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯৪ – চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।
২০০৫ – দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শরু।

জন্ম
১৫৭৭ – ক্রিস্টফানো আলরি, ইতালীয় চিত্রশিল্পী।
১৭৭৪ – লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও
গায়ক।
১৮১৭ – সৈয়দ আহমদ খান, ভারতীয় উপমহাদেশের দার্শনিক ও রাজনীতিবিদ।
১৮২৬ – বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।
১৮৭৮ – বার্লো কারকিক, অস্ট্রেলীয় ক্রিকেটার ও রাগবি খেলোয়াড়।
১৯০০ – জাঁ আর্থার, আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
১৯১৫ – আর্থার মিলার, মার্কিন নাট্যকার, প্রাবন্ধিক এবং লেখক।
১৯২৫ – ড. খালিদ মাহমুদ, পাকিস্তানি বিচারক ও দেওবন্দি ইসলামি পণ্ডিত।
১৯৩৩ – উইলিয়াম অ্যান্ডার্স, হংকং বংশোদ্ভূত আমেরিকান জেনারেল ও মহাকাশচারী।
১৯৩৪ – জনি হেইন্স, ইংরেজ ফুটবলার।
১৯৪৪ – বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।
১৯৪৪ – রেইনহোল্ড মেসনার, ইতালিয়ান পর্বতারোহী এবং অভিযাত্রী।
১৯৫৫ – স্মিতা পাতিল, ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী।
১৯৭০ – অনিল কুম্বলে, ভারতীয় ক্রিকেটার ও কোচ।
১৯৭২ – ওয়াইক্লেফ জঁ, হাইতীয়-মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক।
১৯৭৯ – মার্ক গিলেস্পি, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার।
১৯৯২ – মাহনাজ সানী রাজেন,বাংলাদেশি প্রকৌশলী
১৯৯৪ – বেন ডাকেট, ইংরেজ ক্রিকেটার।

মৃত্যু

১৮৩৭ – জহান নেপমুক হুমেল, অস্ট্রিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
১৮৮৯ – রুশ সাহিত্যিক নিকোলাই চেরনিশেভস্কি।
১৮৯০ – লালন, বাঙালি আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজসংস্কারক, দার্শনিক, অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক।
১৯৩৩ – শৈলেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯৩৭ – ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক।
১৯৫৪ – সত্যেন্দ্রনাথ মজুমদার বাঙালি লেখক ও সম্পাদক।
১৯৫৮ – চার্লি টাউনসেন্ড, ইংরেজ ক্রিকেটার।
১৯৬৩ – জাক আদামার, ফরাসি গণিতবিদ।
১৯৭৭ – উইলিয়াম টলবোট, ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।
১৯৮৩ – ফ্রান্সের বিশিষ্ট সমাজবিজ্ঞানী রেমন্ড এ্যারন মৃত্যুবরণ করেন।
১৯৮৭ – আব্দুল মালেক উকিল, বাংলাদেশি আইনজীবী এবং রাজনীতিবিদ।
১৯৯১ – টেনেসি এরনিএ ফোর্ড, আমেরিকান গায়ক ও অভিনেতা।
১৯৯৩ – সাংবাদিক এস এম আলী।
২০১২ – হেনরি ফ্রিডলাডের, জার্মান বংশোদ্ভূত আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।
২০১২ – আলেক্সান্দ্র কশক্যন, রাশিয়ান মুষ্টিযোদ্ধা।
ছুটি ও অন্যান্য
বিশ্ব ট্রমা দিবস।
বিশ্ব সাইক্লিং দিবস।
আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস।
ঐতিহাসিক শিক্ষা দিবস।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit