শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

চট্টগ্রামে ১১ বছর পর ১১ জনের জামিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামে পটিয়া থানার একটি মামলায় ১১ বছর পর ১১ জনকে জামিন দেয়া হয়েছে। বুধবার চট্টগ্রাম ৫ম অতিরিক্ত জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৬ এর বিচারক রফিকুল ইসলামের আদালত এই জামিন আদেশ দেন।

মামলায় খালাসপ্রাপ্তরা হলেন পটিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মো. মোজাফফর, সাংবাদিক রবিউল হোসেন, ব্যাংকার মো. হাসমত আলী, মো. রায়হান, মো. আয়াজ, মো. রাশেদুল ইসলাম, ওসমান গণি, মো. হানিফ, মো. ফারুক, মো. ওসমান গনি এবং মো. আতাউল্লাহ।       

আসামি পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সুমন বলেন, পটিয়া থানার ওই মামলাটি মিথ্যা। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছিল। স্বাক্ষীরাই আদালতে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আদালত ১১ আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন। আদালতের বিচারে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়েছেন।

সাংবাদিক রবিউল হোসেন বলেন, আমরা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছি। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সবাইকে খালাস প্রদান করেন।   

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট পটিয়া থানার উপ-পরিদর্শক মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই বছরের ৩০ নভেম্বর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগপত্রের তিনজন স্বাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

কিউএনবি/অনিমা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit