বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ভোলাহাটে ডিসির মতবিনিময় সভা নিয়ে চাপা ক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৯৮ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর ) সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ যোগদানের পর প্রথম ভোলাহাট উপজেলায় আগমন হলেও এই গুররুত্বপূর্ণ মতবিনিময় সভায় আমন্ত্রণ পাননি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিকসহ বিভিন্ন মহলের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের খামখেয়ালি মনোভাবকেই দুষছেন সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় নেতৃবৃন্দ। ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াজদানী জর্জ অভিযোগ করে বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল হওয়ার পরেও আমাদের নেতৃবৃন্দকে বলেনি। এটা মোটেও ঠিক করেনি বলে মন্তব্য করেন।

একই ব্যাপারে জামায়াতে ইসলামী ভোলাহাট উপজেলা শাখার আমীর বলেন, আমাদের কোনো নেতৃবৃন্দকে জানায়নি বিধায় আমরা কেউ যায়নি। কিন্তু জানানো উচিত ছিল। এবিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তারের কাছে সরকারি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit