শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

বরখাস্ত হচ্ছেন হাথুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাসপেন্ড করা হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে তাকে। এর জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হবে।  মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।  

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ হিসেবে হাথুরুসিংহের মেয়াদ ছিল। কিন্তু তার আগেই বরখাস্ত করল বিসিবি। নতুন কোচ হিসেবে ক্যারিবীয় কিংবদন্তি ফিল সিমন্সের নাম ঘোষণা করেন ফারুক।  তিনি বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে। বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি।  এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স। ’

হাথুরুর বিদায়ের ব্যাপারটি মোটামুটি নিশ্চিত ছিল। তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিল বিসিবি। গতকাল রাত থেকেই চাউর হয়, হাথুরু বরখাস্ত হচ্ছেন। অবশেষে আজ তা নিশ্চিত করলেন বোর্ড সভাপতি। মূলত ২০২৩ বিশ্বকাপের সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে হাথুরুকে। ৪৮ ঘণ্টা পর বরখাস্ত হয়ে যাবেন তিনি। তাকে বরখাস্ত করার পেছনে অনুমোদন ছাড়াই ছুটিতে যাওয়াকেও কারণ হিসেবে দেখিয়েছেন ফারুক।

হাথুরুকে বরখাস্ত করতে যাওয়ার কারণ জানিয়ে ফারুক বলেন, ‘দুই-তিনটা ঘটনা ঘটেছে যেগুলো মেনে নেওয়া একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার কাছে খুব পীড়াদায়ক ছিল। এটা ভালো উদাহরণ ছিল না আরকি। তাই ওইদিক বিবেচনা করে আমরা আজকে একটা শোকজ নোটিশ দিয়েছি। আপনারা জানেন এই প্রক্রিয়াগুলো খুব একটা সহজ নয়। আইনি দিক থাকে এগুলোর। ’

টাইগারদের প্রধান কোচ হিসেবে এর আগে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্বে ছিলেন হাথুরু। সেবার ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও কিন্তু মাঝপথে দায়িত্ব ছেড়েছিলেন। আর এবার হলেন বরখাস্ত। দ্বিতীয়বার দায়িত্ব নেওয়া পর হাথুরুর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ উঠতে শুরু করেছিল। বিসিবির এক রিপোর্টে উঠে এসেছিল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন হাথুরু। এছাড়া দলে সিনিয়র-জুনিয়র বিভেদ তৈরির অভিযোগও আছে তার বিরুদ্ধে। সর্বশেষ বিসিবি প্রধান জানালেন, ছুটি সংক্রান্ত ঝামেলাও ছিল তার।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit