শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হার্ড লাইনে না গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কঠিন হবে: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : হার্ড লাইনে না গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে ভোক্তা অধিকার আইনকে দুর্বল করা হয়েছে। বিভিন্ন সময় আমরা রিপোর্ট পাই দুই-তিন ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এটা আসলে কার্যকর নয়, আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেল দেওয়ার সক্ষমতা ছিল। এখন আমরা ভাবছি আমাদের হার্ড লাইনে যেতে হবে, না হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা অনেক টাফ (কঠিন) হবে।  

শ্রম ও কর্মসংস্থানের উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগী ছাড়া অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য এনে ঢাকায় বা শহরগুলোতে সাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে দাম অনেক কমে যাবে। তাদের আমরা সামনের দিনগুলোতে উৎসাহী করব। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিস্ট্রিবিউটার অধিকাংশ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামীলীগের ছিল। তাদের অধিকাংশ কিন্তু এখন নেই। পৃথিবীর কার্যক্রম প্রায় স্থবির হয়ে আছে। কৃষি কার্যক্রম আমরা আরও শক্তিশালী করার কথা ভাবছি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit