বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

মাটিরাঙ্গায় বাজার মনিটরিংয়ে উপজেলা বিশেষ টাস্কফোর্স কমিটির নেতৃবৃন্দ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের নিদের্শনা অনুযায়ী মাঠ পর্যায়ে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে  খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাজার মনিটরিং করেন বিশেষ টাস্কফোর্স এর আহ্বায়ক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম ও-এসিল্যান্ডসহ বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম মাটিরাঙ্গা বাজারের হোটেল-রেস্তোরা, মুদি দোকান, চালের আড়ৎ ও কাঁচা বাজার মনিটরিং করেন। বাজার মনিটরিংকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম কাঁচা বাজার ব্যবসায়ী, মাছ-মাংস বিক্রেতা, হোটেল-রেস্তোরা ও মুদি দোকানীদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন। 
বাজার মনিটরিং কালে আজকের মধ্যে প্রতিটি দোকানে পণ্যের মুল্য তালিকা টানানোর নির্দেশ দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিশেষ টাস্কফোর্স এর আহ্বায়ক  মো. মনজুর আলম  অসাধু ব্যবসায়ীদের সতর্ক করেন এবং অকারণে পণ্যের মূল্য বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এসময় প্রতিটি হোটেল মালিককে নিজ দায়িত্বে হোটেল সংলগ্ন ধলিয়া লেকের ময়লা-আবর্জণা পরিস্কারের নির্দেশনা দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  ইউএনও) মো.মনজুর আলম।এসময় ফ্রিজে পুরনো ব্রয়লার মুরগীর মাংস মজুদের দায়ে মাটিরাঙ্গার বিআরটিসি হোটেল এন্ড শারমিন বিরিয়ানী হাউজকে ভোক্তা অধিকার আইনে তিন হাজার টাকা জরিমানা করেন বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মনজুর আলম।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হালদার, মাটিরাঙ্গা  উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুল মোল্লা, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. সোমেন চাকমা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, বাজার ব্যবসায়ী প্রতিনিধি মো.এরশাদুজ্জামান,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. ফয়জুল্লাহ মীর ছাড়াও  বাজার মনিটরিং সংক্রান্ত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit