বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭২ কফি নাকি এনার্জি ড্রিংক, হৃদযন্ত্রের জন্য কোনটি কতটা নিরাপদ হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন

‘মাথা-হাত প্রায় বিচ্ছিন্ন’ পাইলটের চিকিৎসা করলেন দন্তচিকিৎসক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সহ-পাইলটের ছুরিকাঘাতে মাথা ও হাতের গুরুতর জখম নিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। তবে গুরুতর আহত অবস্থায়ও মাচ্ছার সচেতন ছিলেন এবং কথা বলছিলেন বলে জানান ওই বিমানে থাকা একমাত্র চিকিৎসক মুসায়েভ শোতা। 

যিনি একজন দন্তচিকিৎসক। স্মিত মাচ্ছার গুরুতর আহত হয়ে প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি ককপিটের দরজা খুলে দেন। বিষয়টি টের পেয়ে এই দন্তচিকিৎসকসহ কয়েকজন দ্রুত ককপিটের দিকে ছুটে যান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সন্দেহভাজন হামলাকারীকে কাবু করে আটকে রাখার পর শোতাই প্রথম আহত পাইলটের চিকিৎসা শুরু করেন। শোতা বলেন, ‘আমি অপেক্ষা করিনি। বুঝতে পারলাম কিছু একটা ভুল হয়েছে এবং দৌড়ে যাই। সেখানে গিয়ে দেখলাম, মাচ্ছারের অবস্থা তখন খুবই খারাপ ছিল।

তার মাথা ও হাত থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।’পরে তিনি মাচ্ছারের রক্তপাত বন্ধ করার চেষ্টা করেন বলে জানান ওই বিমানে থাকা একমাত্র এই চিকিৎসক। তার ভাষায়, ‘পাইলটের মাথা ও হাতের ক্ষত এত গভীর ছিল যে সেগুলো প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো দেখাচ্ছিল।’শোতা বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মাচ্ছারের অবস্থা গুরুতর ছিল, তবে সংকটজনক পর্যায়ে ছিল না। বিমান অবতরণের কিছুক্ষণ আগে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়।’আহত অবস্থায় রক্তের মধ্যে বিমানের মেঝেতে পড়ে থাকলেও মাচ্ছার সচেতন ছিলেন। তিনি যাত্রীদের জানান, তার বয়স ৩৯ বছর এবং তার দুই সন্তান রয়েছে। শোতার ভাষ্য অনুযায়ী, হামলাকারী তাকে ছুরিকাঘাত করার পাশাপাশি গালাগালও করেছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসকে শোতা জানান, আহত পাইলট পুরো সময় প্রার্থনা করছিলেন এবং তার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাকে হারানোর আশঙ্কা হচ্ছিল বলেও জানান তিনি। পরে বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করলে সৌদি চিকিৎসাকর্মীরা মাচ্ছারের চিকিৎসার দায়িত্ব নেন। তাদের কাছ থেকে শোতা জানতে পারেন, পাইলট বেঁচে গেছেন এবং বিপদমুক্ত হয়েছেন।

এদিকে রিয়াদে ভারতের দূতাবাস ও জেদ্দায় ভারতীয় কনস্যুলেট জানিয়েছে, ক্যাপ্টেন মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর তারা নিবিড় নজর রাখছে। তিনি উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তথ্যে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। দূতাবাস আরও জানিয়েছে, মাচ্ছারের পরিবারের সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তার চিকিৎসা ও সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit