বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

জীবন রক্ষায় সালমানকে ক্ষমা চাওয়ার পরামর্শ এমপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : বাবা সিদ্দিকির খুনের পর রীতিমতো থমথমে পরিবেশ বিরাজ করছে বলিউড অঙ্গনে। বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে। এমন অবস্থায় বিজেপির রাজ্যসভার সাংসদ হরনাথ সিং যাদব মনে করেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত।

ভারতের রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে রীতিমতো নড়েচড়ে বসেছে মুম্বাইয়ের প্রশাসন। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শোনা যাচ্ছে, সিদ্দিকির খুনের দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।

লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন এই গ্যাংয়ের আগে একাধিকবার সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডে সালমানের নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় সালমান। আর সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জেরেই খুন হতে হয়েছে এনসিপি (অজিত) নেতা বাবা সিদ্দিকিকে।

বাবা সিদ্দিকিকের সঙ্গে সালমান খান

এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য হরনাথ সিং যাদব এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রিয় সালমান খান (ট্যাগ করে), যে কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সমাজ দেবতা মনে করে পূজা করে, তার শিকার আপনি করেছেন এবং মাংস রান্না করে খেয়েছেন। এতে বিষ্ণোই সমাজের ভাবাবেগে আঘাত লেগেছে এবং বহুদিন ধরে বিষ্ণোইদের আক্রোশ আছে আপনার উপরে।’

তিনি আরও লেখেন, ‘ভুল তো মানুষের হয়। আপনি বড় অভিনেতা, দেশের প্রচুর মানুষ আপনাকে সম্মান করেন। আমার পক্ষ থেকে আপনাকে সদুপদেশ, বিষ্ণোই সমাজের বিশ্বাসকে সম্মান দিয়ে নিজের এই বিশাল ভুলের জন্য আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’

এদিকে গুঞ্জন রয়েছে, সিদ্দিকির পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার কমেডিয়ান তথা ‘বিগ বস’ জয়ী মুনওয়ার ফারুকি। ইতোমধ্যেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গত শনিবার রাতে পূর্ব বান্দ্রায় বাবা সিদ্দিকির ছেলে বিধায়ক জিশান সিদ্দিকির দপ্তরের সামনেই ঘটে এই হামলার ঘটনা। সেখানেই ছিলেন বর্ষীয়ান এই নেতা। আচমকাই সেখানে হাজির হয় দুষ্কৃতকারীরা। লাগাতার গুলি চালাতে থাকে। একাধিক গুলি লাগে বাবা সিদ্দিকির শরীরে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit