বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

লেবাননে হিজবুল্লাহর ওপর নির্দয় হামলা চলবে: নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানসমর্থিত লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠীর ওপর নির্দয়ভাবে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হিজবুল্লাহ ইসরায়েলের সেনাঘাঁটিতে বড় ধরনের হামলা চালানোর পরদিন গতকাল সোমবার তিনি এ কথা জানান।

গত রবিবার ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হন। স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মীরা বলেছেন, আহত হয়েছেন ৬০ জন।

হাইফার দক্ষিণে বেনিয়ামিনা এলাকার কাছে ইসরায়েলি সেনাঘাঁটি পরিদর্শনে যান নেতানিয়াহু। সেখানে তিনি বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’

হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি হামলার জবাব দিতে তাঁরা ‘ড্রোন হামলার স্কোয়াড্রন’ করেছে। গত সপ্তাহে বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি হামলায় ২২ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার জবাব দেওয়ার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

উল্লেখ্য, গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে কমপক্ষে ১ হাজার ৩১৫ জন নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit