বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

দ. লেবানন থেকে শান্তিরক্ষী প্রত্যাহার করবে না জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না। যদিও ইসরায়েল বার বার বলে আসছিল যে, তাদের সৈন্যদের চলাচলের পথ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নিতে হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধানের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান জ্যাঁ-পিয়েরেঁ ল্যাখোঁ নিউইয়র্কে সাংবাদিকদের বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তত্ত্বাবধানে এবং এ কমিটির সদস্যভুক্ত সদস্যগুলোর সেনাদের সহায়তায় ইউনাইটেড ন্যাশনস ইনটেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফএল) দক্ষিণ লেবাননে অবস্থান করবে এবং সেখানে অবস্থান করেই শান্তিরক্ষার মিশনের কাজ করে যাবে।

এর আগে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘকে সতর্ক করে বলেছিলেন, দক্ষিণ লেবাননের বেস থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নিতে হবে। কারণ হিসেবে তিনি বলেছিলেন, ইরান-সমর্থিত হিজবুল্লাহর সদস্যরা সেখানকার মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলের ওপর হামলা করে আসছে। এছাড়া হিজবুল্লাহর সদস্যদের সেখান থেকে নির্বৃত্ত করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘ।

জ্যাঁ-পিয়েরেঁ ল্যাখোঁ বলেন, দক্ষিণ লেবাননে নীল হেলমেট পরিহিতরা সেখানে অবস্থান করেবন এবং স্থায়ী কমিটির দেওয়া দায়িত্ব পালন করতে তারা বাধ্য। সেখানে থেকে তারা স্থানীয় নাগরিকদের সহযোগিতা করবে।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ অভিযোগ করে বলেছেন যে, দক্ষিণ লেবাননে শান্তিরক্ষা মিশনকে লক্ষ করে কোনো হামলা করেনি ইসরায়েল। তিনি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা। শুধু বার বার সেখানে অবস্থানরত শান্তিরক্ষী বাহিনীকে সেখান থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit