বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আরেকটি ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র’ নির্মাণ হচ্ছে ভারতে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক :  সকল ধরনের ক্ষেপণস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য নতুন করে আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নির্মাণ করছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে কেন্দ্রটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে গত সপ্তাহে।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের কৃষ্ণা জেলার নাগায়ালঙ্কা গ্রামে প্রস্তাবিত এই নতুন উৎক্ষেপণ কেন্দ্রটি নির্মাণ করা হবে। কেন্দ্রটি প্রস্তুত করা হলে সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলসহ ভারতের তৈরি সব ধরনের স্বল্প-মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা সম্ভব হবে সেখানে।

বর্তমানে ওড়িশা রাজ্যের ড. আব্দুল কালাম দ্বীপে অবস্থিত ভারতের একমাত্র ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রটি। এক সময় দ্বীপটির নাম ছিল হুইলার দ্বীপ। অগ্নি, পৃথ্বি, ব্রহ্মা, অস্ত্র, নির্ভয়সহ ভারতের যাবতীয় ল্যান্ডমার্ক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছে এই কেন্দ্রটি থেকে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সরকারকে চিঠি দিয়েছিল সম্প্রতি। সেই চিঠিতে বলা হয়েছিল যে ডিআরডিও সম্প্রতি বেশ কিছু নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ শেষ করে এনেছে এবং সেগুলোর কার্যকারিতা পরীক্ষার জন্য নতুন একটি উৎক্ষেপণ কেন্দ্র প্রয়োজন। নতুন এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম (শোরাড), ম্যান-পোর্টেবল অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল, অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল, কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম প্রভৃতি। এদিকে, ভারতের প্রতিরক্ষা বাহিনী ওড়িশায় নিজেদের তৈরি সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্মার্তের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে গত মে মাসে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit