শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ Time View

আর কে আকাশ,পাবনা প্রতিনিধি : শিল্প সাহিত্য সংস্কৃতির লীলাভূমি পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে “ফ্যাসিবাদী গণহত্যা, দমন-পীড়ন ও নির্মম নির্যাতনের বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার বিপ্লব এবং নতুন বাংলাদেশের অভ্যুদয়” শীর্ষক কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় পাবনা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার পরিচালনায় প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মাসুদুর রহমান মাসুদ খন্দকার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, মাসুদ রানা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাসাস পাবনা জেলা শাখার আহ্বায়ক খালেদ হোসেন পরাগ ও সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল মান্নান ভুইয়া।অনুষ্ঠানের শুরুতে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১মিনিট নীরবতা পালন করা হয়। গ্রাফিতি প্রতিযোগিতায় পাবনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit