রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ফাইনালে ৭ দেশের রেফারি যুবদলের সাবেক সহসভাপতির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের শোক ওমরাহ পালনে শীর্ষে ৩ দেশ ‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা ইয়ামালদের জয় কামনা করছেন গাজার ফুটবল ভক্তরা! চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া বিনোদনপাহাড়ি ঢলের ভাঙনে হুমকিতে কাপ্তাই মডেল মসজিদ

ইসরাইলকে দ্রুত সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। ইসরাইলে ইহুদিদের ধর্মীয় উৎসব ‘ইয়োম কাপুরের’ দিন হিজবুল্লাহ তিনশতাধিক রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর এই আহ্বান জানানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করছে, যোদ্ধাদের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে হিজবুল্লাহ। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল।
 
শনিবার সকালে পেন্টাগনের একটি বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে আলোচনায় ‘যত দ্রুত সম্ভব সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক পথে আসার’ আহ্বান জানিয়েছেন।
 
ওই বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থানে ইসরাইলি হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন অস্টিন। এ সময় শান্তিরক্ষী ও লেবানিজ আর্মির নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জোর দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit