মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

নিহন হিদানকিও’র নোবেল শান্তি পুরস্কার জয়ে ড. ইউনূসের অভিনন্দন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাপানের পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়াদের সংগঠন নিহন হিদানকিও’র এ বছরের নোবেল শান্তি পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। 

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় নিহন হিদানকিওকে অভিনন্দন জানিয়ে বলেন, পরমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তির প্রতি এ সংস্থার অবিচল অঙ্গীকার আমাদের সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইউনূস বলেন, হিরোশিমা ও নাগাসাকির ভয়াবহতা কখনো ভুলে না যাওয়া নিশ্চিত করতে এ সংগঠনের সমর্থন ও নিরলস প্রচেষ্টা আমাদের নিরাপদ বিশ্ব অর্জনের অন্বেষায় গভীরভাবে অনুরণিত হয়।

বার্তায় বলা হয়, আপনাদের সাহসিকতা ও আত্মনিবেদনের জন্য আবারো কৃতজ্ঞতা ও উষ্ণ অভিনন্দন জানাই।

নিহন হিদানকিও  ‘পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার জন্য’ ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছে।

শুক্রবার নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটে নোবেল পুরস্কার দেওয়ার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ডব্লিউ. ফ্রিডনেস বলেন, ‘পারমাণবিক অস্ত্র আর কখনো ব্যবহার করা উচিত নয়’ এ কথা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করার জন্য’ সংগঠনটিকে এ পুরষ্কার দেওয়া হয়েছে।

 কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit