শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে মুসল্লিদের সঙ্গে নবীউল্লাহ নবীর শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর যাত্রাবাড়ীর ৬৪ নং ওয়ার্ডের বাঁশেরপুল এলাকায় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।

আজ শুক্রবার বাঁশেরপুল নুর মসজিদে জুমার নামাজ শেষে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবীউল্লাহ নবী বলেন, ‘ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। যেখানে সন্ত্রাস ও নৈরাজ্য হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি একটি দেশপ্রেমিক ও গণতন্ত্রে বিশ্বাসী দল। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।’

নবীউল্লাহ নবী আরও বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন। সে আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। আমরা যদি গণহত্যার বিচার নিশ্চিত করতে না পারি তাহলে গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন সেসব শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে না।’

এসময় যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit