বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

মিয়ানমার থেকে গুলিতে জেলের মৃত্যু ও অপহরণের ঘটনায় জামায়াতের উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে জেলের মৃত্যু ও ট্রলারসহ জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক বিবৃতিতে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধের পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারের কাছে দাবি জানিয়েছে দলটি।

বিবৃতিতে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বুধবার দুপুরে বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমের মৌলভীর শিল নামের মোহনায় বাংলাদেশি মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে গুলি করে মিয়ানমারের নৌবাহিনী। গুলিবর্ষণের এ ঘটনায় মুহাম্মাদ ওসমান নামে এক জেলে নিহত হওয়া ছাড়াও ৩ জন জেলে গুলিবিদ্ধ হন। একই সময় পাঁচটি ট্রলারসহ মিয়ানমার নৌবাহিনী জেলেদের অপহরণ করে নিয়ে যায় উল্লেখ করে বিবৃতিতে মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মুহাম্মদ ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক এ হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। মাওলানা রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা করব, মিয়ানমার সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit