বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
হামের টিকা ইস্যুতে দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ঘরোয়া ক্রিকেটে রিজওয়ানের দুর্দান্ত প্রত্যাবর্তন কাফু বললেন, ‘নেইমার গর্বিত উত্তরাধিকার রেখে যাচ্ছেন’ গাজায় হাজারো অঙ্গহানি শিশুর চিকিৎসায় ইসরায়েলের বাধা সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় : ইন্টারনেট বন্ধের শঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়। ৪০ লাখ কিলোমিটার গতিতে ধেয়ে আসা এই সৌরঝড়টি ১ থেকে ৫ স্কেলের মধ্যে ভয়ংকর শক্তিশালী চতুর্থ মাত্রার আওতাভুক্ত। সৌরঝড়টির প্রভাবে ব্যাহত হতে পারে ইন্টারনেট, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎকেন্দ্র এবং স্যাটেলাইট অপারেশন। খবর সিএনএন এর।

জানা গেছে, শক্তিশালী এই সৌরঝড়টি ইস্টার্ন টাইমস (ইটি) বৃহস্পতিবার ভোর থেকে দুপুর ১২টার মধ্যে পৃথিবীতে প্রভাব ফেলতে শুরু করতে পারে। আশঙ্কা করা হচ্ছে ঝড়টি শুক্রবার পর্যন্ত স্থায়ী হতে পারে। ইস্টার্ন টাইমের চেয়ে বাংলাদেশের স্থানীয় সময় ১০ ঘণ্টা এগিয়ে। নাসা জানিয়েছে, সৌরঝড়টি ইস্টার্ন টাইমস (ইটি) বৃহস্পতিবার মধ্যরাতের আগে যেকোন সময় পৃথিবীতে প্রভাব ফেলতে পারে। তখন ঝড়ের বিকিরণের কারণে পৃথিবীর চৌম্বকক্ষেত্র প্রভাবিত হবে। তবে এর প্রভাব কতটা শক্তিশালী হবে বা কতক্ষণ স্থায়ী হবে তা জানা যায়নি।

উল্লেখ্য, সূর্যপৃষ্ঠের সানস্পট এআর৩৮৪২ অঞ্চল থেকে এই ঝড়ের সূত্রপাত। গত মঙ্গলবার এই অঞ্চলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এতে গত পাঁচ বছরের মধ্যে দ্বিতীয় শক্তিশালী সৌরঝড়টি তৈরি হয়। এটি পৃথিবীর বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে শক্তিশালী ভূচুম্বকীয় ঝড় তৈরি করতে পারে। এর বৈদ্যুতিক ও চুম্বকীয় বিকিরণের ফলে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন হতে পারে।

কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit