মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন জাবেদ পাটোয়ারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার দুই মাস পেরিয়ে গেলেও দেশে ফেরেননি সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।জানা গেছে, রাষ্ট্রদূতের পদ ছেড়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।এরপর ১৪ আগস্ট জাবেদ পাটোয়ারীসহ ছয় রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল করে তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়।এই নির্দেশ জারির পর প্রায় দুই মাস চলে গেলেও তিনি দেশে ফেরেননি।

জাবেদ পাটোয়ারী রিয়াদে যে ফোন নম্বরটি ব্যবহার করতেন, সেই নম্বরে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। জাবেদ পাটোয়ারীকে ২০২০ সালের ১৩ এপ্রিল তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে আওয়ামী লীগ সরকার।চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ৬ মাসের জন্য তাকে ফের একই পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। 

সর্বশেষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৪ আগস্ট অন্য যেসব কর্মকর্তার চুক্তি বাতিল করে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছিল, তারা সবাই ফিরে মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। তারা হলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত থাকা রাষ্ট্রদূত মো. আবু জাফর, জার্মানিতে রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, জাপানে রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ ও রাশিয়ায় থাকা রাষ্ট্রদূত কামরুল আহসান।

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit