মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

গত এক বছরে ইসরায়েলকে রেকর্ড সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার প্রতিশোধ নিতে ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকে ইসরায়েলকে অন্তত ১৭.৯ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রাউন ইউনিভার্সিটির “কস্টস অব ওয়ার” প্রকল্পের জন্য তৈরি করা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলে হামাসের হামলার বর্ষপূর্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অব ওয়ার প্রকল্প। প্রতিবেদনে গত বছরের ৭ অক্টোবর থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সহায়তার হিসাব দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড’স স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আবারও পূর্ণ করার কাজে এবং বন্দুক ও জেট জ্বালানির জন্য নগদ অর্থ খরচ করার লক্ষ্যে মোট সামরিক সহায়তার ৮ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এরমধ্যে আয়রন ডোম ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে সমৃদ্ধ করতে ৪০০ কোটি ডলার খরচ করা হয়েছে। 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য অতিরিক্ত ৪.৮৬ বিলিয়ন ডলারের তহবিল সরবরাহ করা হয়েছে। গাজার মানুষদের প্রতি সমর্থন জানিয়ে ইয়মেনভিত্তিক হুথি গোষ্ঠীর চালানো আক্রমণ প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের খরচ চালাতে এ তহবিল সরবরাহ করা হয়।

গবেষক উইলিয়াম ডি হারটাং ও স্টিফেন সেমলারকে সঙ্গে নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমেস মার্কিন সহায়তার হিসাব করেছেন। নাইন ইলেভেনের হামলার পর যুক্তরাষ্ট্রের চালানো যুদ্ধগুলোর খরচের হিসাবনিকাশও তিনিই করেছিলেন।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit